‘ইসলামিক নীতি-শিক্ষার গল্প’ শিশুদের জন্য সহজ ভাষায় লেখা নৈতিকতাভিত্তিক ইসলামিক গল্পের একটি সুন্দর সংকলন। গল্প ও কাহিনির আনন্দের মধ্য দিয়ে শিশুদের কাছে ইসলামের সুন্দর শিক্ষা, উত্তম চরিত্র ও আদব-কায়দার বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়েছে।
গল্পগুলোর মাধ্যমে শিশুরা শিখবে সততা, আমানতদারি, দয়া, শিষ্টাচার, বাবা-মায়ের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, ক্ষমাশীলতা, ধৈর্য, কৃতজ্ঞতা ও ভালো কাজের প্রতি উৎসাহের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ।
শুধু উপদেশ দেওয়ার পরিবর্তে গল্পের আনন্দের মধ্য দিয়ে নৈতিক ও ইসলামী শিক্ষা দেওয়াই বইটির বিশেষত্ব। ফলে শিশুরা আনন্দের সঙ্গে গল্প পড়ার পাশাপাশি নিজেদের আচরণ ও চরিত্রে সুন্দর গুণাবলি গড়ে তোলার অনুপ্রেরণা পাবে।